জাতীয় কন্যাশিশু দিবস পালন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪২ পিএম, ৩০ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম-এর যৌথ উদ্যোগে উদ্যাপিত হয় জাতীয় কন্যাশিশু দিবস-২০২১। দিবসটি উদ্যাপন উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: সায়েদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, চেয়ারম্যান। আরও উপস্থিত ছিলেন, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সহসভাপিত রাবেয়া বেগম, সম্পাদক নাছিমা আক্তার জলি।
সায়েদুল ইসলাম বলেন, কন্যাশিশুর অধিকার রক্ষায় সমাজকে সচেতন করতে হবে। এক্ষেত্রে স্বে”ছাসেবী সংগঠন ও ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। যখন প্রযুক্তিই নির্ধারণ করবে যে কোন দেশ সবচেয়ে এগিয়ে আছে, সে সময়ে আমাদের কন্যাশিশুদেরকে অবশ্যই প্রযুক্তিতে সমৃদ্ধ করতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে এবং তাদের হাত ধরেই আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বার্থক রূপায়ণ হবে।
লাকী ইনাম বলেন, কন্যাশিশুর সুরক্ষার পাশাপাশি তাদের মেধা ও মনন বিকাশে সরকারি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদশ শিশু একাডেমি নিরলস ভূমিকা পালন করে চলেছে। কন্যাশিশু দিবসে অভিভাবক ও সচেতন মহলের অনুরোধ থাকবে বিষয়টি যেন একটি সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমাদের সারা বছরের কর্মকাণ্ডে আমরা যেন শিশু অধিকার বিষয়ে সচেতন থাকি। বিশেষ করে কন্যাশিশুদের অধিকার বিষয়ে আমরা যেন সর্বদা সচেতন থাকি।
রাম চন্দ্র দাস বলেন, আমাদের যে সন্তানরা নিজেদেরকে প্রযুক্তিতে সমৃদ্ধ করতে পারবে, তারা পৃথিবী শাসন করতে পারবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু জাতীয় শিশু আইন প্রণয়ন করেন এর পর আমরা শিশু সনদ পেয়েছি। ঐতিহ্যগতভাবে আগে ভাবা হোত মেয়েদেরকে যত দ্রুত বিয়ে দেয়া যায় তত পরিবার দায়মুক্ত হয়। কন্যার সাথে দায় শব্দটি কন্যাদায়। আজকের বাংলাদেশে কন্যাদায় শব্দটি একেবারেই বেমানান। কন্যাদারকে আজকে যে অগ্রযাত্রায় আমরা দেখতে পাই তাতে আমাদের বিশ্বাস যে ভবিষ্যতের বাংলাদেশে কন্যাকে শুধুমাত্র মেয়ে হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখবে। আমাদের উন্নয়ন অগ্রযাত্রায় নারী ও পুরুষ সমান তালে চলছে। তবুও কিছু পশ্চাতপদতা যে নেই তা নয়। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার।
নাছিমা আক্তার জলি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু জাতীয় শিশু আইন প্রণয়ন করেন। সেই সময়ে পৃথিবীর অনেক দেশেই শিশুদের জন্য তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা প্রতিবছর জাক জমকের সঙ্গে কন্যাশিশু দিবস উদযাপন করি। এই দিবস উদযাপন করার মধ্য দিয়ে আমরা মনে করিয়ে দিতে চাই যে কন্যাশিশুদের প্রতি আরও বেশি মনোযোগ দিতে হবে, তাদের জন্য বিনিয়োগ বাড়াতে হবে; যাতে করে আমরা একটি নিরাপদ বাংলাদেশ, কন্যাশিশূদের জন্য একটি সুরক্ষিত বাংলাদেশ, একটি সমতার বাংলাদেশ গড়তে পারি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


